বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মো. নিয়াজ উদ্দিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ AM

বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মো. নিয়াজ উদ্দিন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৫:৫৭:৩৯ AM

বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন মো. নিয়াজ উদ্দিন


বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে এডহক নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক (নন-ক্যাডার) মো. নিয়াজ উদ্দীন।

গত বুধবার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (কলেজ-৪) সহকারী পরিচালক মীর রাহাত মাসুম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মো. নিয়াজ উদ্দীন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি এই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

মো. নিয়াজ উদ্দীন প্রভাষক হিসেবে কলেজ শিক্ষকতায় যোগদন করেন ১৯৯৩ সালে। পরবর্তীতে ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজে (বর্তমান বড়লেখা সরকারি কলেজ) প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষকতার পাশপাশি তিনি লেখালেখি ও সৃজনশীল কাজের সাথে জড়িত আছেন। ২০০৮ সালে একুশে বইমেলায় তাঁর প্রবন্ধ গ্রন্থ প্রসঙ্গ: ‘সমাজ ও সাহিত্য’ প্রকাশিত হয়। পাশাপাশি তিন একাধিক সাহিত্য ম্যাগাজিন ও গ্রন্থ সম্পাদনায় যুক্ত আছেন।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় মো. নিয়াজ উদ্দীন বলেন, ‘বড়লেখা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যে কদিন দায়িত্বে থাকবো প্রতিষ্ঠানটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন