বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২২ AM

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ১১:০৯:১৭ PM

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে স্বাধীনতাযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা  জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভুমি অফিস, বড়লেখা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পিসি সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন,বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুলিশ প্রসাশন, আনসারসহ বিভিন্ন বিদ্যালয়ের  শিক্ষার্থী এবং স্কাউট গ্রুপ কুচকাওয়াজ এবং শরীরচর্চা অনুষ্ঠানে অংশ নেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী।

এসময় সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান প্রমুখ ছিলেন। 

দিবসটির অন্যতম আকর্ষণ ছিল অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নৃত্য। এতে শৃঙ্খলাবদ্ধ পরিবেশনায় দেশাত্মবোধের আবহ তৈরি করে।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে বড়লেখাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বীর শহীদদের আত্মত্যাগ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ