কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীরের মৃ ত্যু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ AM

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীরের মৃ ত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৫:২৪:০১ PM

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীরের মৃ ত্যু

নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বৃহস্পতিবার সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ