শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ AM

শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৮:৩৯:১০ AM

শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গল চৌমুহনা কলেজ রোডস্থ সড়কে, বালিকা বিদ্যালয় ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে শিক্ষার্থী ও পথচারীদের রাস্তা পারাপারের জন্য নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে জেব্রা ক্রসিং স্থাপন করা হয়েছে। 

শুক্রবার (৩ নভেম্বর) সকালে সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা শাখা নিসচা'র উপদেষ্টা ডা. হরিপদ রায় ও মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও নিসচার উপদেষ্টা জহর তরফদার জেব্রা ক্রসিং এর কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডা. হরিপদ  বলেন, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে রাস্তার দুই পার্শ্বে  ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে, তিনি নিরাপদ সড়কচাই এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সবাইকে ধন্যবাদ জানিয়ে কলেজ রোডে জেব্রা ক্রসিং স্থাপন করার জন্য অনুরোধ করেন। 

উপদেষ্টা জহর তরফদার শ্রীমঙ্গল উপজেলায় নিসচা'র এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিসচা'র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য এমন উদ্যোগ সত্যই প্ৰশংসনীয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচার শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ সভাপতি অর্জুন ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সদস্য আবুল কাশেম, গোপাল দেবনাথ, ইয়াছিন আহমেদ (শরিফ), আল আমিন মিয়া,মো: সেলিম মিয়া প্রমূখ।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন