জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ AM

জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৯:১০:১২ AM

জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু

ছবি: নিজস্ব


বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলসমুহের মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে একযোগে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমী কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ২০০  শিক্ষার্থী  পরীক্ষায় অংশ নেন। 

পরীক্ষায়  কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হল সুপারের দায়িত্বে ছিলেন জুড়ী প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন