কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ AM

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০৭:০১:০২ PM

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন

নিজস্ব


মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা ও জৈন্তাবার্তা  প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি এস আর চৌধুরী অনি, রুপালী বাংলাদেশ প্রতিনিধি আশিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এছাড়াও অংশ নেয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা। মিলাদ পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, প্রতি বছর নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করে থাকি, যাতে কেউ ঝরে না পড়ে। এ কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ