শ্রীমঙ্গলে সিএনজি–হাইয়েস সংঘ*র্ষে নি*হত ৩, আ*হত ৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সিএনজি–হাইয়েস সংঘ*র্ষে নি*হত ৩, আ*হত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ১২:৫৩:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সিএনজি–হাইয়েস সংঘ*র্ষে নি*হত ৩, আ*হত ৩

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজি অটোরিকশা ও হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল একটি দ্রুতগামী হাইয়েস। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে চালক আব্দুল হান্নান (৫০)-এর পরিচয় জানা গেছে। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া। নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী