তিন ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ AM

তিন ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ১২:৫২:৪৯ PM

তিন ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক


সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ ও শমসেরনগর রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার স্বপন সিংহ জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উপবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ স্টেশন অতিক্রম করে। ৬টা ১০ মিনিটে শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি। তবে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকাজ শেষে তিন ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়েছে। ফলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ