সুনামগঞ্জে দুই হাজার লিটার ডিজেল জ*ব্দ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ PM

সুনামগঞ্জে দুই হাজার লিটার ডিজেল জ*ব্দ

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০১:২৬:২৮ PM

সুনামগঞ্জে দুই হাজার লিটার ডিজেল জ*ব্দ


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারের একটি বন্ধ দোকান থেকে দুই হাজার ৮০ লিটার অবৈধভাবে মজুদ করে রাখা ডিজেল টাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাচনা বাজার এলাকায় গোপন সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার বাণিজ্যিক কেন্দ্র সাচনা বাজারের একটি মার্কেটে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছেন ব্যবসায়ীরা। গোপন সংবাদে অভিযানে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে অংশগ্রহণ করে।

এসময় তল্লাশি চালিয়ে বন্ধ থাকা একটি দোকানে ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ কররা হয়। পরে সাচনা বাজারের নদীর ঘাটে থাকা যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়।

বিজিবি জানায়, যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে ২৮ মার্চ থেকে মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়ায় অবৈধ মজুদ ও পাচার রোধে বিজিবি ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। সেখানে দেড় প্লাটুন বিজিবি সদস্যরা বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছে। 

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদে টাস্কফোর্সসহ অভিযানে একটি বন্ধ দোকান থেকে ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা