কুলাউড়ায় মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রীর মৃ*ত্যু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ AM

কুলাউড়ায় মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রীর মৃ*ত্যু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ০৭:২৩:০২ PM

কুলাউড়ায় মাটির দেয়াল ধসে  কাঠমিস্ত্রীর মৃ*ত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো: সেলিম মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা এলাকায় নিজ বসতঘরের পুরাতন মাটির ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পুরোনো মাটির দেয়াল অপসারণ করতে গিয়ে হঠাৎ একটি বড় অংশ ভেঙে সেলিমের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে