জুড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১০ AM

জুড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১২:৫৭:২৫ PM

জুড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা


দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর বাছাই পর্ব চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় মিলনায়তনে ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় এবং রাঘনা বটুলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- "মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে"। এর পক্ষে ছিল ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় আর বিপক্ষে ছিল রাঘনা বটুলী উচ্চবিদ্যালয়।

বিপক্ষ দলের ১ম বক্তা ছিল তাহসিন জান্নাত, ২য় বক্তা ছিল জামিলা জলিল আলফা ও দলনেতা ছিল ফরিদা ইয়াছমিন। অপরদিকে পক্ষ দলের ১ম বক্তা ছিল মালালা লতিফ প্রাপ্তি, ২য় বক্তা ছিল সামিয়া উদ্দিন ও দলনেতা ছিল ফাইজা ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, ইউপি সদস্য মুরশেদ আলম রাজা, রাঘনা বটুলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মিটুন দেব, ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান আদেল, সিকান্দার আলী, আতিকুর রহমান ও নুরুল ইসলামসহ অনেকে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে