বড়লেখায় পুলিশের অভিযান, ১২ লাখ টাকা মূল্য'র ই য়া বা সহ যুবক গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৪ AM

বড়লেখায় পুলিশের অভিযান, ১২ লাখ টাকা মূল্য'র ই য়া বা সহ যুবক গ্রে প্তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৪:৫৮:১৪ PM

বড়লেখায় পুলিশের অভিযান, ১২ লাখ টাকা মূল্য'র ই য়া বা সহ যুবক গ্রে প্তা র

সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্য'র ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।এ সময় রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জ্বদ করা হয়।

 বুধবার (৮ এপ্রিল) রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। 

পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বুধবার রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস, ও সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা। অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন ফোন জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান  জানান, চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুজন পালিয়েছে। তবে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুইজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে