রাজনগরে মেধাবী শিক্ষার্থী হাসান সাকিবকে অশ্রুসিক্ত বিদায়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৬ AM

রাজনগরে মেধাবী শিক্ষার্থী হাসান সাকিবকে অশ্রুসিক্ত বিদায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ১২:৫২:৩৫ AM

রাজনগরে  মেধাবী শিক্ষার্থী হাসান সাকিবকে অশ্রুসিক্ত বিদায়

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় নিলেন মেধাবী শিক্ষার্থী রাকিব হাসান সাকিব। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া, বিরাজ করছে নীরবতা।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

রাকিব হাসান সাকিব জোড়াপুর গ্রামের বাসিন্দা এবং কান্দিগাঁও স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। রোগের সঙ্গে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে