কুলাউড়ায় অর্ধশত বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ AM

কুলাউড়ায় অর্ধশত বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৪:১৫:২৭ AM

কুলাউড়ায় অর্ধশত বিএনপি-জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


মৌলভীবাজারের কুলাউড়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু।

তিনি বলেন, গত বুধবার কুলাউড়া পৌর ও ভূকশিমইল ইউনিয়ন এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতা শুরু করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে সকলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৩ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন