কৃষকের পাশে সরকার: শ্রীমঙ্গলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৫ AM

কৃষকের পাশে সরকার: শ্রীমঙ্গলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ০৫:৪৭:১১ PM

কৃষকের পাশে সরকার: শ্রীমঙ্গলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীমঙ্গলের আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত মো. মহিবুল্লাহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।

এছাড়াও উপজেলা বিএনপির সদস্য মকসুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ কৃষি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে আউশ ধান উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে