কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৪:২৮:৪৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

কমলগঞ্জে পালিত হলো জাতীয় সমবায় দিবস


“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও আলোচনা সভা।

শনিবার ৫ নভেম্বর বেলা ১২টায় কমলগঞ্জ উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে এবং বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় র‌্যালী, জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দুই জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া।

এছাড়া অনুষ্ঠানে  উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ তিন  শতাধিক লোক উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী