প্রবাসে যেতে দক্ষতা চাই—প্রবাসীকল্যাণমন্ত্রী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ AM

জুড়ীতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ার উদ্যোগ

প্রবাসে যেতে দক্ষতা চাই—প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ১০:০০:২৫ PM

প্রবাসে যেতে দক্ষতা চাই—প্রবাসীকল্যাণমন্ত্রী

সংগৃহিত


মৌলভীবাজারের জুড়ীতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এই সুযোগ থেকেও যদি এলাকার মানুষ বঞ্চিত হয়, তবে মন্ত্রী হিসেবে তা তার জন্য আক্ষেপের বিষয় হয়ে থাকবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে জুড়ীতে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী জানান, জুড়ীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কেন্দ্র চালু করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা প্রয়োজন হবে। পাশাপাশি সেখানে ভাষা শিক্ষার কোর্স চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বিদেশে কাজের জন্য গন্তব্যভেদে প্রাথমিক ভাষাজ্ঞান জরুরি—মধ্যপ্রাচ্যের জন্য আরবি, জাপানের জন্য জাপানিজ এবং ইউরোপের জন্য ইংরেজি জানা দরকার। পুরোপুরি দক্ষ না হলেও ন্যূনতম ভাষাগত সক্ষমতা থাকলে কর্মসংস্থানের পথ অনেকটাই সহজ হবে।

কৃষি খাত নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। জুড়ীর মিষ্টিকুমড়া, তরমুজ, লেবু ও কলার উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করে তিনি উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানান। তার মতে, এসব পণ্য শুধু সিলেট বিভাগেই নয়, বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। এতে জুড়ী আন্তর্জাতিকভাবে পরিচিতি পাবে এবং কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।

এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেন তিনি।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ