তেল সংকটে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আ ট ক ১
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ AM

তেল সংকটে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আ ট ক ১

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৩:৩৮:৫৩ PM

তেল সংকটে মজুদ বাণিজ্য: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আ ট ক ১

নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান তেল সংকটের সুযোগ নিয়ে মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশন সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় তেল আনলোডের সময় স্থানীয়দের হাতে আটক হন তিনি।

আটক ব্যক্তি ঝন্টু পাল (৩৫)। তিনি উপজেলার খেজুরি ছড়া চা বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম উপেন্দ্র পাল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে পুঁজি করে একটি চক্র দীর্ঘদিন ধরে তেল মজুদ করে চড়া দামে বিক্রি করে আসছিল। বিশেষ করে অকটেন প্রতি লিটার ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রির অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ঝন্টু পাল তেল আনলোড করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।

এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ