কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ AM

কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৯:৩১:৫৩ PM

কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ২ দিন ব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এই মেলা চলছে। সিনিয়র ক্যাটাগরিতে ৪টি ও জুনিয়র ব্যাটাগরিতে ১৯টিসহ মোট ২৩টি স্টল বসেছে। দ্বিতীয় দিন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. আনিসুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, বর্হিবিশ^ জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি কমর উদ্দিন জামাল, লংলা আধুনিক ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজমুল হোসেন, ভূকশিমইল ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমুখ।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে