ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম শকু।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা স্কুল বাজার এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ শীর্ষক ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় বুধপাশা স্কুল বাজারের পিছনের রাস্তার মুখ থেকে মনসুরপুর হয়ে কর্মধা ইউনিয়ন পরিষদের পাকা সড়ক সংযোগ পর্যন্ত প্রায় ১০০০ মিটার সড়কে এইচবিবি করণ কাজ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ সড়ক টেকসইকরণে দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) এইচবিবি প্রকল্পের আওতায় এক কিলোমিটার সড়কে ইট বিছানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আর আর এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হেলাল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




