বড়লেখায় জাতীয় সমবায় দিবস উদযাপন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বড়লেখায় জাতীয় সমবায় দিবস উদযাপন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৬:৪৮:০৮ পূর্বাহ্ন

বড়লেখায় জাতীয় সমবায় দিবস উদযাপন

বড়লেখায় জাতীয় সমবায় দিবস উদযাপন


সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের বড়লেখায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে সমবায় র‍্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সোহাগ মিয়ার সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার জবা রানী নাথ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবউন্নয়ন অফিসার রওশন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, সিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সমবায়ি মুক্তালাল বিশ্বাস, জনসেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপজেলা দলিত কল্যাণ সমবায় সমিতির সভাপতি মিলন রবিদাস, মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রোকশানা বেগম প্রমুখ।

আলোচনায় সভায় উপজেলার দুইটি সফল সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা ও আটজন সমবায়িকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী