জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৮ PM

জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৯:১২:৪৬ PM

জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংগৃহিত


 ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মুশফিকীন নুর এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আটটি ইভেন্টে ‘নতুন কুড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। জুড়ী স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে ২৭ এপ্রিল। আগামী ২ মে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে।

সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী