অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ।
শুক্রবার মহানগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে নগরীর লালবাজারের ‘এলাহী আবাসিক হোটেল’ সাময়িকভাবে সিলগালা করে দেয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসমা বেগম (৩৫) ও জুনেদ আহমদ (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তা বার্তা/আরআর




