বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃ*ত্যু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ AM

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃ*ত্যু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ০৩:৫৭:১৮ PM

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃ*ত্যু

সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে মরিয়ম মারা যায়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার দুপুরে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ