শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৩ AM

শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০১:৫৬:৪৪ PM

শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে

ছবি নিজস্ব


একসময় জীবিকা, কৃষি ও প্রকৃতির আশীর্বাদ হিসেবে পরিচিত একটি খাল আজ হয়ে উঠেছে দুর্ভোগের কারণ। বছরের পর বছর অবহেলা, নাব্যতা সংকট ও অবৈধ দখলের ফলে প্রতি বর্ষায় ভাঙছে রাস্তা, বিচ্ছিন্ন হচ্ছে গ্রাম, ব্যাহত হচ্ছে শিক্ষার্থী ও রোগীদের স্বাভাবিক চলাচল।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামে অবস্থিত ‘শাওন ছড়া’ নামের এই খাল ঘিরে এমনই দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ার পাশাপাশি পাহাড়ি বালু ও পলি জমে খালের গভীরতা কমে গেছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

জানা যায়, মাজদিহি পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝিরি একত্রিত হয়ে শাওন ছড়া খালের সৃষ্টি। খালটি শাওন ছড়া গ্রাম, ভাগলপুর, মীরনগর, হাজিপুর ও বরুণা অতিক্রম করে গিয়ে গোপলা নদীতে মিলিত হয়েছে। একই সঙ্গে বাইক্কা বিল ও হাইল হাওরের পানির অন্যতম উৎস হিসেবেও খালটির গুরুত্ব অপরিসীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালটির ওপর নির্ভর করে গড়ে উঠেছে শতাধিক ফিশারিজ প্রকল্প এবং বিস্তীর্ণ এলাকায় হয় বোরো ধানের চাষাবাদ। কিন্তু খালের পাড় ভাঙন ও নাব্যতা সংকটের কারণে বর্তমানে কৃষিজমি ও মৎস্য খামার হুমকির মুখে পড়েছে।

এদিকে, চলতি মাসে বৃষ্টির পানির তোড়ে ইতোমধ্যে মীরনগর ও হাজিপুর এলাকার সংযোগ সড়কের একাংশ ভেঙে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও জরুরি সেবা গ্রহণকারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নিলেও স্থায়ী সমাধানের জন্য খালটি দখলমুক্ত ও পুনঃখননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগেই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

স্থানীয়দের প্রত্যাশা, সরকার ঘোষিত দেশব্যাপী খাল উদ্ধার কর্মসূচির আওতায় শাওন ছড়া খালটি দ্রুত পুনরুদ্ধার করা হবে। এতে করে রক্ষা পাবে কৃষিজমি, মৎস্য প্রকল্প এবং হাজারো মানুষের জীবন-জীবিকা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ