সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৯:২০:৩৪ অপরাহ্ন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ী মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান

সংগৃহিত


মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।


২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় মূল্যায়ন কমিটির সার্বিক মূল্যায়নে তিনি উপজেলার মৎস্য কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত একটি সনদপত্র তাঁকে প্রদান করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মো: মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা তৈরিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বেলাগাঁও গ্রামের মৎস্যজীবী, মানিক আহমদ, আবুল কালাম সহ আরো অনেকেই বলেন, আমাদের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় এটা আমাদের জুড়ীর জন্য গর্ব, পোনামাছ শিকার না করার জন্য তিনি নিষেধ প্রদান করেন, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, মৎস্য কর্মকর্তা ১ম স্থান অর্জন করায় জায়ফরনগর ইউনিয়ন ও জুড়ী উপজেলাবাসির পক্ষ থেকে অভিনন্দন জানান। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর এ সাফল্য অন্য কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী