কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের ম*রদেহ উদ্ধার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ AM

কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের ম*রদেহ উদ্ধার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ১০:১৭:৩৪ PM

কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের ম*রদেহ উদ্ধার

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে থাকা একটি কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। পরে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ