দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে : পুলিশ সুপার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে : পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৪:৩৯:৪৩ পূর্বাহ্ন

দুষ্কৃতিকারীদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে : পুলিশ সুপার


দুষ্কৃতিকারী যারা সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ, শমশেরনগর, শ্রীমঙ্গলে আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এসব কথা বলেন। 

রবিবার দুপুরে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কুলাউড়া, কমলগঞ্জ, শমশেরনগর, শ্রীমঙ্গল থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার এলাকার মূল সড়ক সমূহ এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 


এসময় পুলিশ সুপার বলেন, ‌‘বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে মৌলভীবাজার জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা নিব ’

তিনি মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন মৌলভীবাজার জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী