যারা মেধায় স্বাক্ষর রেখেছে তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ PM

যারা মেধায় স্বাক্ষর রেখেছে তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৭:১১:৫১ PM

যারা মেধায় স্বাক্ষর রেখেছে তারাই  ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে

নিজস্ব


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা   আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ মে (শনিবার) পৌরসভার হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। তিনি মেধাবীদের উদ্দেশ্যে বলেন, কুলাউড়ার এই মেধাবীরাই একদিন কুলাউড়াকে তুলে ধরবে। তাদের সুপ্ত প্রতিভা প্রস্ফূটিত হয়ে আলোকিত হবে আমাদের কুলাউড়া। আমি দৃঢ় আশাবাদী আজকে যারা মেধার স্বাক্ষর রেখেছে তারাই  ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, মেধা এবং মনন একই সাথে শানিত হলে বাংলাদেশকে এগিয়ে যাবে। আশাবাদী আগামীর এই প্রজন্মগুলো সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তিনি পৌরসভা মেধাবৃত্তি প্রদানে ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।

কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হাজী জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রভাষক সিপার আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কায়সার আরিফ প্রমুখ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা শারমীন জেরিন, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল ইসলাম সমছু, জহিরুল ইসলাম খান খছরু, হারুনুর রশীদ হারুন, সুলতানা বেগম লাইলি, কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল প্রমূখ।

প্রসঙ্গত এটি কুলাউড়া পৌরসভার টানা ৪র্থ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। এবার পৌর এলাকার অন্তর্গত ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুড়ান্ত পরীক্ষায় ৩য়, ৫ম ও ৮ম শ্রেণী মিলিয়ে ৪০৭ জন অংশ নেয়। তন্মেধ্য ১০জন ট্যালেন্টপুল ও ৫৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক