শ্রীমঙ্গলে পানিতে ডু'বে স্কুলছাত্রের মৃ'ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ PM

শ্রীমঙ্গলে পানিতে ডু'বে স্কুলছাত্রের মৃ'ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৩:০৮:৪০ PM

শ্রীমঙ্গলে পানিতে ডু'বে স্কুলছাত্রের মৃ'ত্যু


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

রুদ্র তাঁতি কেজুরী ছড়া চা-বাগানের বাসিন্দা কমল তাঁতির ছেলে। কমল তাঁতি পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল র‍্যানার উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুদ্র তার বন্ধুদের সঙ্গে গোসল করতে ছড়ায় নেমেছিল। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে বাগানের লোকজন, স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় পর ছড়ার পানির নিচ থেকে রুদ্রর মরদেহ উদ্ধার করা হয়।

রুদ্রের বাবা কমল তাঁতি বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, সে চোরাবালিতে আটকে গিয়ে আর উঠতে পারেনি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ