জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ PM

জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৭:৪৭:৪৪ PM

জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার

সংগৃহিত


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল প্রায় ১১টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছোট টিলার পাদদেশের সবুজ তৃণভূমিতে কয়েকটি গরু ও একটি মহিষ চরছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়।

নিহত গরুগুলোর মালিক স্থানীয় চা শ্রমিক পরিবারগুলো। এছাড়া মৃত মহিষটির মালিক পাথরটিলা এলাকার একজন বাসিন্দা। তবে ক্ষতিগ্রস্তদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় দরিদ্র চা শ্রমিক পরিবারগুলো এবং মহিষের মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন ছিল এসব গবাদিপশু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

এদিকে ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ