শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে ৫% জিডিপিতে নেওয়ার পরিকল্পনা সরকারের
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৯ PM

শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে ৫% জিডিপিতে নেওয়ার পরিকল্পনা সরকারের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৩:৪৯:০১ PM

শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে ৫% জিডিপিতে নেওয়ার পরিকল্পনা সরকারের

সংগৃহীত


আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ করা হবে শিক্ষা খাতে, যা টাকার অংকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকশেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়৷ সেই চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যা আগের অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি। এছাড়া, শিক্ষা খাতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশতে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: