পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৫ AM

সংযোগ সড়ক নির্মাণে ধীরগতি ও ভা*ঙনে বি*পর্যস্ত কুলাউড়ার রাজাপুর সেতু প্রকল্প

পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ১২:০৯:২২ AM

পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়নের মানুষের স্বপ্নের প্রতীক মনু নদীর ওপর নির্মিত রাজাপুর সেতুর সংযোগ সড়ক পাঁচ বছরেও সম্পন্ন হয়নি। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩২.৯৪ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি ২০২১ সালের জুনে সম্পন্ন হলেও সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়কের কাজ এখনও শেষ হয়নি। দীর্ঘসূত্রতার কারণে প্রকল্প এলাকায় অনিয়ম ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে বড় বড় ভাঙন সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে বুধবার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ আহমদ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকায় দেখা যায়, সড়কের অন্তত ৮-১০টি স্থানে ছোট-বড় ভাঙন রয়েছে। এর মধ্যে কয়েকটি স্থানে ১৫-২০ ফুট এলাকা জুড়ে বালু ও খোয়া সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও গাফিলতির কারণেই প্রকল্পে এমন অনিয়ম দেখা দিয়েছে। পাঁচ বছরে মাত্র ৫০-৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে তারা জানান।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সেতুর সংযোগ সড়ক ও ২০টি কালভার্টের মধ্যে ১৬টির কাজ শেষ হয়েছে। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় ৬০ শতাংশ। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, সড়কের ভাঙনের বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, বৃষ্টির কারণে কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে, যা দ্রুত মেরামত করা হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত সংযোগ সড়কের কাজ সম্পন্ন করে সেতুটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ভ*ঙ্গুর সড়ক যোগাযোগে জনদু*র্ভোগ, ঝু*লে আছে বাংলাবাজার সেতুর কাজ
পাঁচ বছরেও শেষ হয়নি কুলাউড়ার রাজাপুর সেতুর সংযোগ সড়ক, দু*র্ঘটনার শ*ঙ্কা
শিক্ষা উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানই পারে হি*জড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে
সিলেটে ১২ জুন থেকে একমুখী ট্রাফিক ব্যবস্থা
ছাতকে কৈতক হাসপাতালের জায়গা দ*খলচেষ্টার প্র*তিবাদে মানববন্ধন
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ডভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ
ওসমানী মেডিকেল কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক
তাহিরপুরে হা'মলায় যুবক নি'হত, আ'টক ৯