বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ AM

বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ০৮:৫৪:০১ PM

বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম

ছবি:সংগৃহীত


আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করবে।

শুক্রবার (১২ জুন) কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে এ আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত মাধ্যমিক প্রতিষ্ঠানের জন্য পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিম এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও নতুন নতুন উদ্যোগের ধারণা প্রদর্শন করে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রকল্প অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুখসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তব্যে এমপি মো. শওকতুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে নিয়মিতভাবে এমন আয়োজন করা প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়ে উঠলে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’
মাধবপুরে মা*দকবিরোধী সংগঠনের তিন সদস্যের ওপর হা*মলা
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়: এমপি এমরান আহমদ
এবার কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত
বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম
বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন
ইবনে সিনার চিকিৎসকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুললেন সাংবাদিক ফয়সল আলম
ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার
ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক উ*ধাও, অভিযোগ উ*দ্ধারকারীর বি*রুদ্ধে
দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা