কুলাউড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দ*খল ও হু*মকির অভিযোগ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৬ PM

সংবাদ সম্মেলনে রাশেদ খান

কুলাউড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দ*খল ও হু*মকির অভিযোগ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৪:২৪:৫৭ PM

কুলাউড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দ*খল ও হু*মকির অভিযোগ

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিধান দত্তের বিরুদ্ধে জমি দখল, প্রতিশ্রুতি ভঙ্গ ও হুমকি-ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাশেদ খান নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুলাউড়া পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজীপুর ইউনিয়নের চক রনচাপ গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে রাশেদ খান এসব অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, তাদের গ্রামের মাঝখানে হিন্দু সম্প্রদায়ের একটি বটগাছ ও পূজার স্থান রয়েছে। সেখানে যাতায়াতের জন্য আগে কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। স্থানীয়রা ক্ষেতের জমি ব্যবহার করে পূজা-অর্চনা করতেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউপি সদস্য বিধান দত্ত ওই পূজার স্থানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। রাস্তা তৈরির জন্য তাঁর পরিবারের মৌরসি সম্পত্তি থেকে দুই হাত জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন বিধান দত্ত। বিনিময়ে দুই শতক জমি দলিল করে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন এবং বিষয়টি গোপন রাখতে বলেন।

রাশেদ আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতির কথা বিবেচনা করে সরল বিশ্বাসে রাস্তার জন্য জমি দেওয়া হলেও প্রায় তিন বছরেও প্রতিশ্রুত জমি বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় সম্প্রতি তিনি রাস্তার জন্য দেওয়া নিজের জমির অংশ চাষাবাদের উপযোগী করেন।

তিনি অভিযোগ করেন, এ বিষয় নিয়ে বিধান দত্তের লোকজন তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় গত ১৬ জুন নিরাপত্তা চেয়ে বিধান দত্তসহ ১০ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাশেদের ফুফা আব্দুল বশির, সৈয়দ মঈন উদ্দিন, ফুফাতো ভাই আব্দুল্লাহ মাছুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বিধান দত্ত বলেন, ওই এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন দেবালয় রয়েছে। সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। দেবালয়ে যাতায়াতের জন্য স্থানীয় অনেক পরিবার জমি দিয়েছেন, রাশেদের পরিবারও তাদের মধ্যে একটি।

তিনি বলেন, “স্থানীয় মানুষের স্বার্থে আমি রাস্তাটি তৈরি করে দিয়েছি। সম্প্রতি রাস্তাটি কেটে ফেলার কারণে সনাতন ধর্মের লোকজন ধর্মীয় অনুষ্ঠানে যেতে সমস্যায় পড়ছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও রাশেদরা রাজি হননি।”

হুমকির অভিযোগ প্রসঙ্গে বিধান দত্ত বলেন, “রাশেদকে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রাস্তার বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।”

এদিকে গত ১৫ জুন হাজীপুর ইউনিয়নের চক রনচাপ এলাকায় সার্বজনীন কালাচাঁদ দেবালয়ে যাওয়ার রাস্তা কাটার প্রতিবাদে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন করেন। তারা রাস্তা পুনরুদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি 

জৈন্তা বর্তা / ওয়াদুদ