বড়লেখায় আ:লীগ আমলের মামলায় জামায়াত নেতা খিজির গ্রে ফ তা র
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩১ PM

বড়লেখায় আ:লীগ আমলের মামলায় জামায়াত নেতা খিজির গ্রে ফ তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০৯:২২:১৪ PM

বড়লেখায় আ:লীগ আমলের মামলায় জামায়াত নেতা খিজির গ্রে ফ তা র

নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় আওয়ামীলীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামী জামায়াত নেতা ও প্রবাসী ব্যবসায়ী খিজির আহমেদকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। 

শুক্রবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে বড়লেখা বাজারের আলভীন রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালায়। এ সময় জামায়াতে ইসলামীর কর্মী লোকমান আহমদ নিহত হয়। 
 
এ ঘটনায় খিজির আহমদ সহ জামায়াতে ইসলামীর ৬৫/অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা করে। ১৩ বছর আগের সেই মামলার ওয়ারেন্ট জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ জানান, আমার বড় ভাই দীর্ঘদিন থেকে কাতারে অবস্থান করছেন, সেখানে তিনি ব্যবসার সাথে জড়িত। ৫ আগষ্ট পরবর্তী তিনি দেশে নিয়মিত আসা যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মিথ্যা মামলার ওয়ারেন্ট দেখিয়ে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে।

বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সাবেক ছাত্রনেতা খিজির আহমেদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত এবং অত্র এলাকার জননন্দিত জামায়াত নেতা। এর আগে তিনি পৌর মেয়র নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হলেও পতিত স্বৈরাচার সরকার তার বিজয় ছিনতাই করে। এমতাবস্থায় তাকে ২০১৩ সালের রাজনৈতিক হয়রানি মামলায় গ্রেফতার করা খুবই দুঃখজনক। বর্তমানে অনেক মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের অতি উৎসাহী হয়ে এভাবে অভিযান ও গ্রেফতার করা খুবই দুঃখজনক। এজন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, খিজির আহমদের বিরুদ্ধে জিআর ৬২/২০১৩ মামলা নং ২৭ (২৮-০২-১৩) নম্বর মামলায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চা বাগান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে -এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী
তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি
শাহজালাল মাজারে দান বাক্সের নিরাপত্তায় বসানো হলো সিসি ক্যামেরা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী থাকছেন ২৮ জন, মালয়েশিয়ায় ২৭
মাধবপুরে বিদ্যালয়ের ছাদ ধ'সে আ'হত ১
সিলেটে ঝড়ো হাওয়া ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রে*প্তার
খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য: প্রধানমন্ত্রী তারেক রহমান
মাধবপুরে বাসের ধা*ক্কায় মোটরসাইকেল আরোহী নি*হত
লোকসান ও ঋণের ভারে অস্তিত্ব সংকটে এনটিসির ১২ চা-বাগান