মাধবপুরে ৫৯ কেজি গাঁ*জাসহ মা*দক ব্যবসায়ী গ্রে*প্তার
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৫ PM

মাধবপুরে ৫৯ কেজি গাঁ*জাসহ মা*দক ব্যবসায়ী গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৮:৪৫:০১ PM

মাধবপুরে ৫৯ কেজি গাঁ*জাসহ মা*দক ব্যবসায়ী গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে জগদীশপুর বেলঘর বাসস্ট্যান্ড সেতুর ওপর স্থাপিত র‌্যাবের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন রংপুর জেলার আলোয়াকরি গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৯)।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক কারবারি মাধবপুরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে জগদীশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।

একপর্যায়ে সন্দেহজনক একটি নীল-হলুদ রঙের পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালান। এ সময় পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন