বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ PM

বিজিবির অভিযান

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৯:১২:৪০ PM

বড়লেখা সীমান্তে  অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-সীমান্তপথে একটি চোরাচালানকারী চক্র অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বড়লেখা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় সন্দেহভাজন চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা ঘন জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে থাকা তিন কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি (ধারালো অস্ত্র)।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং গন্তব্য শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার