কমলগঞ্জে ১ লাখ ৩৮ হাজার টাকার নাসির বিড়ি ধ্বংস
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ AM

কমলগঞ্জে ১ লাখ ৩৮ হাজার টাকার নাসির বিড়ি ধ্বংস

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৩:৫৯:৪৬ AM

কমলগঞ্জে ১ লাখ ৩৮ হাজার টাকার নাসির বিড়ি ধ্বংস

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন ভারতীয় অবৈধ নাসির বিড়ি আগুনে ধবংস করা হছে। ছবি : জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃক জব্দকৃত অবৈধ ভারতীয় ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার ৭ নভেম্বর দুপুরে শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে জব্দকৃত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর শমশেরনগর-কুলাউড়া সড়কের সরিষতলা এলাকা থেকে প্রাইভেট কার সহ ভারতীয় অবৈধ ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আটক করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে জব্দকৃত বিড়ি ধ্বংসের জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজওয়ান এর উপস্থিতিতে এসব বিড়ি ধ্বংস করা হয়। 

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি (নিরস্ত্র) শামীম আকনজি সত্যতা নিশ্চিত করে বলেন, এক হাজার পিস আলামত রেখে অবশিষ্ট ১ লক্ষ ৩৭ হাজার ভারতীয় অবৈধ নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন