বড়লেখায় দু*র্নীতি বি*রোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১০ AM

বড়লেখায় দু*র্নীতি বি*রোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১১:৪০:০৪ PM

বড়লেখায় দু*র্নীতি বি*রোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় বিতর্ক দল। রানার্স আপ হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় বিতর্ক দল।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’-এই প্রস্তাবনার পক্ষে অংশ নিয়ে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে প্রস্তাবনার বিপক্ষে অবস্থানকারী দাসেরবাজার উচ্চ বিদ্যালয় দল হয় রানার্স আপ। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দলের দলনেতা নুসরাত জাহান মোহনা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মাহবুব। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ রায় পুরকায়স্থের সভাপতিত্বে এবং সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব, বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল ইসলাম, বিচারক নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল, পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ সিংহ, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়ম জমিলা এবং শিক্ষার্থী অভিভাবক ফয়সল আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা