সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৩ PM

সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৮:৩৮:৪৪ PM

সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী

ছবি:সংগৃহীত


উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ (রেজি. নং-৯৫)-এর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শনিবার সকালে সিলেট নগরীর পৌর বিপণি মার্কেট প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত বাসযোগে সমিতির সদস্যরা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছানোর পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মধ্যাহ্নভোজ শেষে জাফলংয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। পরে সবার মাঝে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ ও দপ্তর সম্পাদক হারুনুর রশীদ।

এছাড়াও সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলেমান আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, জসিম আহমদ, লিটন গাজী, জমির আহমদ, কামাল মজুমদার, ফারুক আহমদ, শামীম আহমদ, বাছিত আহমদ, ইসমাইল মিয়া, আব্দুল মতিন, সায়মন মিয়া, রায়হান আহমদ, খোকন গাজী, দোয়েল আহমদ, জালাল আহমদ, আনোয়ার, বিকাশ বাবু, সুকেশ বাবু, হরেন্দ্র বাবু, সোলেমান আহমদ, শামিম আহমদ, মেহেদি, মোহাম্মদ আলী, কামাল হোসেন, মুমিন মিয়া, রুবেল খান, রতন মিয়া, মালেক আহমদ, কাদির মিয়া, রাফাত, শাকিল আহমদ, দুলাল মিয়া, রুমন মিয়া, সুমন মিয়া, মোবারক হোসেন, আফসার মিয়া, আলী হোসেন, রুহেল আহমদ, আল-আমিন ও মুক্তার হোসেনসহ অনেকে।

সমিতির নেতৃবৃন্দ জানান, প্রতিদিনের ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি দূর করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এ বনভোজনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা