চট্টগ্রামে গ্যাসলাইন ফেটে আ গু ন, আতঙ্কে এলাকাবাসী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে গ্যাসলাইন ফেটে আ গু ন, আতঙ্কে এলাকাবাসী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৬:৪৯:৪৮ অপরাহ্ন

চট্টগ্রামে গ্যাসলাইন ফেটে আ গু ন, আতঙ্কে এলাকাবাসী

সংগৃহিত


চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে ভূগর্ভস্থ গ্যাসলাইন ফেটে গ্যাস বের হওয়ার পর মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে দেখা যায়, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকলে একপর্যায়ে সেখানে আগুন জ্বলে ওঠে। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার কথা বিবেচনা করে যানবাহনও সতর্কতার সঙ্গে ওই এলাকা অতিক্রম করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পাওয়ার পর তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পরপরই আগুন জ্বলে ওঠে।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইন ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে কোম্পানির কর্মীরা কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল