আজমিরীগঞ্জে ৪০ পিস ই*য়াবাসহ যুবক আট*ক
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৪ AM

আজমিরীগঞ্জে ৪০ পিস ই*য়াবাসহ যুবক আট*ক

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১২:২৯:৫১ AM

আজমিরীগঞ্জে ৪০ পিস ই*য়াবাসহ যুবক আট*ক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ রুবেল দাস (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার সঙ্গে থাকা আরেক যুবক কৌশলে পালিয়ে যায়।

রোববার (২৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল দাস উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর দক্ষিণহাটি এলাকার মৃত রবীন্দ্র দাসের ছেলে। তার সঙ্গে থাকা পালিয়ে যাওয়া যুবক অনিক ঠাকুর জলসুখা ইউনিয়নের ইছবপুর গ্রামের অমিয় ঠাকুরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর জলসুখা ব্রিজ এলাকায় রুবেল দাস ও অনিক ঠাকুরকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অনিক ঠাকুর কৌশলে পালিয়ে যায়।

পরে বিষয়টি আজমিরীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল দাসকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা