বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ PM

পুলিশের পোশাকে ডাকাতি! কুলাউড়া সড়কে লু*টের শিকার বিয়ানীবাজারের সাংবাদিক মাছুম আহমদ

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৬ ১০:৩৭:৩৭ PM

বার বার ডা*কাতির ঘটনায় আতঙ্কে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের যাত্রীরা

ছবি:সংগৃহীত


কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কে একের পর এক ডাকাতির ঘটনায় যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পুলিশের পোশাক পরে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাটের অভিযোগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ এ সড়কের লুয়াইউনি চা-বাগান এলাকায় বিয়ানীবাজারের সাংবাদিক, সম্ভাবনা পত্রিকার সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার মাছুম আহমদ পরিবার নিয়ে ডাকাতদলের কবলে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ করেছেন। এর আগে একই সড়কের মুমিনছড়া চা-বাগান এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় ওই সড়কে চলাচলকারী মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী মাছুম আহমদের অভিযোগ, রোববার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে তিনি পরিবার নিয়ে নিজস্ব গাড়িতে বিয়ানীবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা-বাগান এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ এক লাখ টাকা, স্ত্রী ও মেয়ের গলায় থাকা রুপার চেইন, কানে ও নাকে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর মাছুম আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রতিকার দাবি করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ওই সড়কে চলাচলকারী মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লুয়াইউনি চা-বাগান এলাকায় সংঘটিত ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কুলাউড়া থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতোমধ্যে ভুক্তভোগীর ব্যবহৃত গাড়িটি হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে মাছুম আহমদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন মধ্যরাতে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী জুনেল আহমদও ফেঞ্চুগঞ্জ-ব্রাহ্মণবাজার সড়কের মুমিনছড়া চা-বাগান এলাকার কালাকাটি এলাকায় একই কায়দায় ডাকাতির শিকার হন। অভিযোগ রয়েছে, পুলিশের পোশাক পরিহিত ডাকাতদল তার গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরপর দুটি ঘটনায় পুলিশের পোশাক ব্যবহার করে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠায় সংশ্লিষ্ট এলাকায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী