মাধবপুরে এমপির বিশেষ বরাদ্দে শিক্ষা উপকরণ প্রদান
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ PM

মাধবপুরে এমপির বিশেষ বরাদ্দে শিক্ষা উপকরণ প্রদান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০১:৩১:৫৮ PM

মাধবপুরে এমপির বিশেষ বরাদ্দে শিক্ষা উপকরণ প্রদান


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের বিশেষ বরাদ্দের অর্থায়নে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

উপকারভোগী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— সুরমা টি গার্ডেন আইডিয়াল হাই স্কুল, সুরমা চা-বাগান মাধ্যমিক বিদ্যালয় এবং তেলিয়াপাড়া সেন্ট জোসেফ বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে বেঞ্চ, চেয়ার, টেবিল ও সিলিং ফ্যান সরবরাহ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন আসবাবপত্র ও শিক্ষা উপকরণ যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং বিদ্যালয়গুলোর শিক্ষা পরিবেশের উন্নয়ন ঘটবে।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং স্থানীয়ভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় আসবাবপত্রের সংকট অনেকাংশে দূর হবে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই উপকৃত হবেন।

জৈন্তাবার্তা/আরআর