ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বনাথের মোহাম্মদ আলী হোসেন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৯ PM

ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বনাথের মোহাম্মদ আলী হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৪:১৭:৩০ PM

ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বনাথের মোহাম্মদ আলী হোসেন

সংগৃহীত


ওল্ডহ্যাম ল এসিসোয়েশনের প্রেসিডেন্ট  হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান ও কনভেয়ান্সিং বিষয়ে বিশেষজ্ঞ লিগ্যাল এক্সিকিউটিভ (CILEX) মোহাম্মদ আলী হুসাইন। তাঁর সহকর্মীদের ভোটে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে তিনি একটি নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ পশ্চিম গাও গ্রামের মরহুম জমসেদ আলীর 

ছেলে   মোহাম্মদ আলী হুসাইন এই প্রতিষ্ঠানের শতবর্ষের ইতিহাসে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হলেন। তাঁর এই অর্জন শুধু ওল্ডহ্যাম নয়, সমগ্র ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষতার জন্য সুপরিচিত মোহাম্মদ আলী হুসাইন দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। সহকর্মীদের আস্থা ও শ্রদ্ধার প্রতিফলন হিসেবেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।বর্তমানে তিনি পরিবারসহ ওল্ডহ্যামে বসবাস করছেন। তাঁর এই সাফল্য ব্যক্তিগত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও দৃঢ়তার উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি এটি যুক্তরাজ্যের আইন অঙ্গনে বহুসাংস্কৃতিক অংশগ্রহণের ইতিবাচক প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। এবং আলী হোসাইনের গ্রামের বাড়িতে ও চলছে আনন্দ উৎসব, আত্বীয় স্বজনরা ও পারা প্রতিবেশিরা তার এ সাফল্য খুবই গর্ববোধ করছেন। 

সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ওল্ডহ্যাম ল’ অ্যাসোসিয়েশন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।এই ঐতিহাসিক অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে—যা প্রমাণ করে, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে

জৈন্তাবার্তা/সুলতানা