গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে তাজপুর ইউনিয়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৭ PM

গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে তাজপুর ইউনিয়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০৫:২৪:৪৪ PM

গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে’র উদ্যোগে তাজপুর ইউনিয়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন

নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভারেরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় নিরাপদ ও আলোকিত জনপদ গড়ে তোলার লক্ষ্যে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে-এর উদ্যোগে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বুধবার  বিকেল  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে-এর বাংলাদেশ প্রতিনিধি দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মইনুল হক চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এলাকার উন্নয়নে প্রবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, রাতের চলাচল সহজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে এই স্ট্রিট লাইট প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আরও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জৈন্তাবার্তা/সুলতানা