জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM

জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০২:৫৭:০৫ PM

জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার


সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিনাটিলা বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে একই বিওপি'র আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ১টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন