সংগৃহীত
জুন মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে চোখ কপালে উঠেছে সাধারণ গ্রাহকদের। বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও অনেকের বিল এসেছে আগের তুলনায় দ্বিগুণ বেশি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ।খ
ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রতিদিনের ব্যবহার, ফ্যান, লাইট ও ফ্রিজ আগের মতোই চলছে। তারপরও বিলের অঙ্ক হঠাৎ অনেক বেড়ে গেছে। কারও কারও বিল আগের মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি এসেছে।ব্যবহার কমাইনি, উল্টো লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎই ঠিকমতো পাই না। তবু বিল এত বেশি কেন বুঝতে পারছি না,” বলছেন এক ভুক্তভোগী গ্রাহক।হঠাৎ বিল বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো বিপাকে পড়েছে। মাসের শুরুতেই বাড়তি বিল পরিশোধ করতে গিয়ে অন্যান্য জরুরি খরচ কমাতে হচ্ছে বলে জানান অনেকে।
ভুক্তভোগীরা দ্রুত বিষয়টি তদন্ত করে ‘ভুতুড়ে’ বিল সংশোধন এবং সঠিক মিটার রিডিং নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এই বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলার সাব-জোনাল অফিসের এজিএম এর সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করিলে মুঠোফোন রিং হলে ও রিসিভ হয় নাই।
জৈন্তাবার্তা/সুলতানা




