কুলাউড়ায় ডা*কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা*কাত দলের ৫ সদস্য গ্রে*প্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ AM

অস্ত্র ও প্রাইভেট কার জব্দ

কুলাউড়ায় ডা*কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা*কাত দলের ৫ সদস্য গ্রে*প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ১২:২০:০২ AM

কুলাউড়ায় ডা*কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা*কাত দলের ৫ সদস্য গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর এলাকার আব্দুল রহমানের ছেলে কাউছার মিয়া (৩২), বেরিরচক এলাকার মৃত নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৫), কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলের পাড় এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯), কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সতিজিরগ্রাম এলাকার আসুক আলীর ছেলে রেজাউল ইসলাম মামুন (২৮) এবং রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কাউছার মিয়ার বিরুদ্ধে ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি, সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি এবং দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়ার বিরুদ্ধে ১৪টি চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, অপরাধ দমন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট